1 Answers
উদ্দীপকে মি. চৌধুরী ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার যে অংশ বা পর্যায় সম্পৃক্ত থাকে তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে।
উদ্দীপকে মি. চৌধুরী একটি প্রতিষ্ঠানের এমডি হিসেবে উচ্চ পর্যায়ে রয়েছেন। তিনি বিভাগীয় প্রধানদের নিয়ে মাঝে-মধ্যেই সভায় বসেন। বার্ষিক পরিকল্পনার আলোকে বিভাগীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তার খোঁজ-খবর রাখেন। পরিচালকমণ্ডলীর সভায় তিনি কোম্পানির কার্যক্রম সম্পর্কে জবাবদিহি করেন যা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের অন্তর্ভুক্ত। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ ও মুখ্য উদ্দেশ্য বাস্তবায়নের সাথে জড়িত থাকেন। এ পর্যায়ে সাধারণত পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ইত্যাদি ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কার্যাবলি সম্পাদন করেন। তাই বলা যায়, মি. চৌধুরী ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে কর্মরত আছেন।