1 Answers
মি. Y ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত।
মধ্য স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে। এ স্তরের উপরে থাকে মধ্য স্তরের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক।
উদ্দীপকে মি. Y একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের তত্ত্বাবধানের সাথে জড়িত। নিম্ন স্তরের কর্মচারীরা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নয়; বরং তারা শ্রমিক বা কর্মীদের তত্ত্বাবধানের সাথে জড়িত থাকে। সুতরাং মি. Y ব্যবস্থাপনার নিম্ন স্তরে কর্মরত।
6 views
Answered