1 Answers

জনাব তামিম ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে অবস্থান করছেন।

মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এ পর্যায়ের উপরে থাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক। নিচের দিক থেকে উপর দিকে চিন্তা করলে একেবারে প্রথম সারির ব্যবস্থাপকগণ এ পর্যায়ের অন্তর্ভুক্ত। এ পর্যায়কে তত্ত্বাবধান পর্যায় নামেও আখ্যায়িত করা হয়।

উদ্দীপকের জনাব তামিম একটি কৃষি ফার্মের কর্মকর্তা। তার ফার্মে পূর্বে লাঙল দিয়ে চাষাবাদ হতো। তিনি লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার করেন। তামিম কৃষি শ্রমিকদের কাছাকাছি থেকে তাদের কাজের খোঁজ-খবর নেন। তা ছাড়া ফার্মের উচ্চপদস্থ কর্মকর্তাদের সিদ্ধান্ত তিনি শ্রমিকদের কাছে পৌঁছে দেন।

উপর্যুক্ত আলোচনা থেকে উপলব্ধি করা যায়, জনাব তামিম ব্যবস্থাপনার নিম্ন পর্যায়ে অবস্থান করছেন।

5 views

Related Questions