উদ্দীপকে জনাব মনিরুল ইসলাম ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
জনাব মনিরুল ইসলাম ব্যবস্থাপনার উচ্চ স্তরের দায়িত্ব পালন করছে। প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে। কোনো কোম্পানির পরিচালকমণ্ডলী, পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব ও ক্ষেত্রবিশেষে জেনারেল ম্যানেজার এ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত।
উদ্দীপকের জনাব মনিরুল ইসলাম একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, নীতিমালা প্রস্তুত, পরিকল্পনা গ্রহণ এবং বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সাথে সম্পৃক্ত। যা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকের কাজ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মনিরুল ইসলাম উচ্চ স্তরের দায়িত্ব পালন করছে।