1 Answers
উদ্দীপকে মি. রিয়াজ সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করেছেন।
সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কার্যাবলি আবর্তিত হয়। এ সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায় সমৃদ্ধি লাভ করে। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব হলো সমাজের প্রয়োজনমাফিক পণ্য ও সেবাসামগ্রী উৎপাদন ও তা সরবরাহ করা, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা দান করা ও জাতীয় দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো।
উদ্দীপকের মি. রিয়াজ বুড়ীগঙ্গা নদীর তীরে সূচনা অয়েল কোম্পানি নামে একটি কারখানা স্থাপন করেন। তিনি ব্যবসায়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। তিনি সমাজের সাধারণ মানুষ এবং দেশের কথা চিন্তা করে তার কারখানার বর্জ্যগুলো নদীতে না ফেলে বিশুদ্ধকরণের ব্যবস্থা করেন। তাই বলা যায়, উদ্দীপকে মি. রিয়াজ সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করেছেন।