1 Answers
উদ্দীপকে বেলাল সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে ক্রেতা ও ভোক্তা পক্ষ জড়িত থাকে তাদের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালন করাকেই ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব বলে।
তিনি তার পণ্য ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে বিক্রয় করে সমাজে ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। ক্রেতা ও ভোক্তাকে প্রতিষ্ঠানের আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। এদের আন্তরিকতা ও আস্থার ওপর ব্যবসায়ের সাফল্য অনেকাংশে নির্ভর করে। ক্রেতা ও ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, করলে ভোক্তারা সন্তুষ্ট হয়। তাই বলা যায়, উদ্দীপকে বেলাল সমাজের ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
5 views
Answered