1 Answers
জনাব মাহবুবুর রহমান কপিরাইট নিবন্ধন প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন।
কপিরাইটের উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা; যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কেবল কপিরাইট নিবন্ধনের মাধ্যমে কপিরাইটের আইনগত সুবিধা লাভ করা যায়।
উদ্দীপকে দেখা যায়, মো. মাহবুবুর রহমানের কর্মরত প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সফটওয়্যার উদ্ভাবন করেন। বাণিজ্যিকভাবে সফটওয়্যারটি বাজারজাত করতে গিয়ে তারা এটি নিবন্ধন করতে চান। আর কপিরাইট নিবন্ধনের জন্য কপিরাইট নিবন্ধকের অফিসে আবেদন করে আইনের ধারা অনুযায়ী কপিরাইট নিবন্ধন কর্ম সম্পাদন করতে হয়। এজন্যে সফটওয়্যার উদ্ভাবনকারী প্রতিষ্ঠানের পক্ষে মো. মাহবুবুর রহমানকে নির্ধারিত ফি প্রদানপূর্বক নির্ধারিত ফরম পূরণ করে যথাযথ নিয়মে দাখিল করতে হবে। তাছাড়া আবেদনকারীকে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে আবেদনপত্রের কপি প্রেরণ করতে হবে। সর্বোপরি নিবন্ধক আবেদনপত্র মূল্যায়নপূর্বক নিবন্ধন সনদ প্রদান করবেন।