1 Answers

লিখিত যোগাযোগ প্রক্রিয়ায় জনাব মাহবুবুর রহমান যোগাযোগ করায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি।

যে পদ্ধতিতে বার্তাপ্রেরক তার চিন্তাধারা, মতামত, আবেগ, অনুভূতি, তথ্য বা ভাব ভাষার সাহায্যে কাগজে-কলমে লিখিতভাবে প্রকাশ করে, তাকে লিখিত যোগাযোগ বলে। এ ধরনের যোগাযোগ চিঠি, ই- মেইল বার্তা, ওয়েব পেজ, ক্ষুদে বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি মাধ্যমে হয়ে থাকে।

উদ্দীপকে জনাব মাহবুবুর রহমান উৎপাদন ব্যবস্থাপককে কার্য পরিচালনা সম্পর্কে নির্দেশনা দিয়ে একটি নোটিস ইস্যু করে। কিন্তু ভাষাগত জটিলতার কারণে কর্মীরা নির্দেশনা সম্পর্কে ভালোভাবে বুঝতে না পারায় যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদিত হয় নি এবং প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি। মূলত নোটিসটি লিখিত আকারে প্রকাশের কারণে ভাষাগত জটিলতা রয়ে যায়। ফলে নির্দেশনা বোঝাতে অসুবিধার দরুন যথাসময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, লিখিত যোগাযোগ প্রক্রিয়ার মাধমে জনাব মাহবুবুর রহমান যোগাযোগ করায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি।

4 views

Related Questions