কোন নীতির অবর্তমানে জনাব ফয়সালের পোশাক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি, ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
প্রত্যক্ষ যোগাযোগের নীতির অবর্তমানে জনাব ফয়সালের পোশাক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি।
প্রত্যক্ষ যোগাযোগ বলতে সরাসরি কর্মীদের মধ্যে যোগাযোগ বোঝায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে বা বিভাগের কর্মীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ সমন্বয়ের কাজকে সহজ করে দেয়। এ ধরনের প্রত্যক্ষ যোগাযোগ ভুল বোঝাবুঝি হ্রাস এবং পারস্পরিক হৃদ্যতার সৃষ্টি করে। যোগাযোগের অভাবে স্বাভাবিকভাবেই কার্যক্ষেত্রে সমন্বয়ের অভাব ও বিশৃঙ্খলা দেখা দেয়। প্রত্যেক কর্মীকে তার দায়িত্ব, ক্ষমতা সুস্পষ্টভাবে বর্ণনার পাশাপাশি কোন বিভাগ, উপবিভাগ বা কর্মীর সাথে প্রত্যক্ষভাবে কে সম্পৃক্ত হবে কার্যকর সমন্বয়ে তারও বর্ণনা থাকা উচিত।
উদ্দীপকে জনাব ফয়সাল একটি স্বনামধন্য পোশাক কারখানা ব্যবস্থাপক। তিনি ১২ কোটি টাকা বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। বিষয়টি সেলস ডিপার্টমেন্টকে বা বিক্রয় বিভাগকে যথাসময়ে অবহিত করানো হয় নি। বছর শেষে ১০ কোটি ৫০ লাখ টাকার পোশাক বিক্রয় হয়। সমন্বয়ের লক্ষ্যে প্রত্যেক বিভাগ ও উপরিভাগকে প্রত্যক্ষ যোগাযোগের আওতায় আনা উচিত। সুতরাং উদ্দীপকের আলোকে এটি স্পষ্ট যে, প্রত্যক্ষ যোগাযোগের নীতির অবর্তমানে - জনাব ফয়সালের পোশাক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি।