1 Answers
মৃদুল কান্তি বড়ুয়ার নির্ধারিত লক্ষ্যমাত্রা অপেক্ষা কম শার্ট বিক্রয়ের সাথে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা স্তরের মিল খুঁজে পাওয়া যায়।
নিয়ন্ত্রণের মুখ্য উদ্দেশ্য হলো ত্রুটি বা বিচ্যুতি নিরূপণপূর্বক প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এ বিচ্যুতি নিরূপণে আদর্শ মানকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ে সম্পাদিত কার্য পরিমাপ করে তা আদর্শ মানের সাথে তুলনা করাই এ স্তরের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরূপ তুলনার ক্ষেত্রে সংখ্যাত্মক বিচ্যুতি নিরূপণের চেষ্টা করা হয়।
উদ্দীপকে মৃদুল কান্তি বড়ুয়া হানি ডিউ লি. নামে ফ্যাশন শপে জানুয়ারি মাসের জন্য ১ তারিখে ৫০ হাজার পিস শার্ট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। জানুয়ারির ১৬ তারিখে-দেখা গেল মাত্র ১৫ হাজার পিস শার্ট বিক্রি হয়েছে। যেখানে বিক্রয় হওয়ার কথা ছিল ২৫ হাজার পিস শার্ট। এখানে আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যফলের তুলনা করা হয়েছে।