1 Answers
সুমন রায় কর্তৃক নির্ধারিত যে বিন্দুতে প্রতিষ্ঠানের আয়-ব্যয় সমান হয় তার সাথে সমচ্ছেদ বিন্দুর মিল রয়েছে।
যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয় আয় ও মোট ব্যয় সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। বিক্রয় পরিমাণ যদি এ বিন্দুর নিচে যায় তবে ক্ষতি হয় এবং বিন্দুর উপরে গেলে মুনাফা অর্জিত হয়। তাই এ বিন্দুর উপরে বিক্রয়ের পরিমাণ যত বাড়ে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও ততই বৃদ্ধি পায়।
উদ্দীপকে সুমন রায় 'সুমন গার্মেন্টস্ লি.' নামক একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে উৎপাদিত গার্মেন্টস্ সামগ্রী কমপক্ষে ১০,০০০ একক বিক্রয় করা গেলে উৎপাদন ব্যয় ওঠে আসবে। এর বেশি বিক্রয় হলে মুনাফা অর্জিত হবে এর কম হলে ক্ষতি হবে। এখানে নির্ধারিত বিন্দু হলো ১০,০০০ একক। যা সমচ্ছেদ বিন্দুর সাথে মিল পাওয়া যায়।
5 views
Answered