1 Answers
মিসেস আলী কর্তৃক সাবান তৈরির উপকরণ ঠিক করে দেওয়ার সাথে ব্যবস্থাপনার পরিকল্পনা প্রক্রিয়ার সাথে মিল রয়েছে।
ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হলো পরিকল্পনা। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার অন্যান্য কাজ ধারাবাহিকতা মেনে সম্পন্ন হয়। তাই পরিকল্পনা গ্রহণে ব্যবস্থাপকগণকে অত্যন্ত সতর্ক হওয়ার প্রয়োজন পড়ে। শুরু কি করা হবে তার সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা হিসেবে না দেখে কখন ও কোথায় করা হবে, কত সময়ের মধ্যে করতে হবে, কে বা কারা তা সম্পাদন করবে ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন পড়ে। তবেই তা একটি আদর্শ পরিকল্পনা বিবেচিত হয়।
উদ্দীপকে মিসেস আলী তার কারখানায় প্রতিটি সাবান তৈরির জন্য উপকরণের সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করেন যা উৎপাদনের পূর্বে পরিকল্পনা হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে মিসেস আলী প্রতিটি সাবানের জন্য কাঁচামালের পরিমাণ ৩ একক; শ্রমঘন্টা ৫ মিনিট, বিদ্যুৎ খরচ ১.৫০ টাকা নির্ধারণ করেন। উদ্দীপকের কারখানায় যেহেতু সাবান তৈরি হবে, সেহেতু উৎপাদনের পূর্বে যে কাজ নির্ধারণ করা হয় তা পরিকল্পনা। তাই বলা যায়, সাবান তৈরির উপকরণ ঠিক করে দেওয়ার সাথে ব্যবস্থাপনার পরিকল্পনার সাথে মিল রয়েছে।