1 Answers

হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক যথাসময়ে হিসাব সম্পন্ন করতে না পারার সাথে ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতির মিল রয়েছে।

উদ্দেশ্য অর্জনের জন্য পূর্বনির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। একটি সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যদি পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল না রেখেই পরবর্তী নির্দেশনা প্রদান করেন তবে স্বভাবতই উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হবে।

উদ্দীপকে কমল রোজারিও কমল ফ্যাশনস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রহিমকে একটি হিসাব সম্পন্ন করে দেখাতে বলেন। অন্যদিকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাও রহিমকে আরেকটি হিসাব সম্পাদন করতে বলেন। ফলে যথাসময়ে হিসাবরক্ষক রহিম কোনো হিসাবই সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি। তাই বলা যায়, হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক যথাসময়ে হিসাব সম্পন্ন করতে না পারার সাথে ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতির মিল রয়েছে।

6 views

Related Questions