1 Answers

উদ্দীপকে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন পাওয়া যায়।

সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিচের পর্যায়ের এদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ নীতি বলে। একটি প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ লাভজনক নয়। সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে ঊর্ধ্বতন অধস্তনের ওপর কর্তৃত্ব হারায়।

উদ্দীপকে জুস কোম্পানির পরিচালনা পর্ষদ কর্মকর্তাদের প্রতিষ্ঠানের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেন। এরই প্রেক্ষিতে ক্রয় ব্যবস্থাপক মি. শফিক দাম তুলনামূলক কম হওয়ায় বিদেশ থেকে ১০ (দশ) টন জুস আমদানি করেন। ক্ষমতা বিকেন্দ্রীকরণের কারণে ক্রয় ব্যবস্থাপক মি. শফিক জুস আমদানি করতে পারেন। তাই বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির প্রতিফলন পাওয়া যায়।

7 views

Related Questions