1 Answers
উদ্দীপকে সাহিদা ইয়াসমিনের কথায় কার্যকারণ নীতির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো লৌকিক মতবাদ।
লৌকিক মত অনুসারে কারণকে কালিক দিক থেকে বিচার করা হয়। কাজেই প্রচলিক অর্থে, সময়ের দিক থেকে কার্যের অগ্রবর্তী একটা লক্ষ্যযোগ্য ঘটনাকে কারণ বলে মনে করা হয়। সাধারণ মানুষ বৈজ্ঞানিক জ্ঞানের অভাবেই কারণের যথার্থ স্বরূপ খুঁজে বের করতে পারে না। তাই সরাসরিভাবে তারা যা দেখে, তাড়াহুড়া করে তাকেই কারণ বলে উল্লেখ করে। এই তাড়াহুড়া করতে গিয়েই সাধারণ মানুষ প্রায়ই, কারণের অনিবার্য শর্তগুলো থেকে কোনো একটা বিশেষ শর্তকে সমগ্র কারণ বলে ধরে নেয়। যেমন: একটা ছেলে গাছে চড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে মারা গেল। এখন সাধারণ মানুষ লৌকিক বা প্রচলিত চিন্তাভাবনা থেকে মনে করে যে, "পা পিছলে পড়ে যাওয়াই ছেলেটির মৃত্যুর কারণ।" কেননা যদি তার পা না পিছলে যেত, তাহলে সে গাছ থেকে পড়ে যেত না এবং সে মারাও যেত না। অনুরূপভাবে, উদ্দীপকে বাসার কাজের মেয়ে আঁখির হাত থেকে একটি কাচের গ্লাস পড়ে ভেঙে যাওয়ায় সাহিদা ইয়াসমিন আঁখিকেই দোষারোপ করেন। তিনি মনে করেন, "হাত থেকে পড়েছে বলে গ্লাসটি ভেঙেছে, হাত থেকে না পড়লে গ্লাসটি ভাঙত না।" সুতরাং বলা যায়, উদ্দীপকে সাহিদা ইয়াসমিনের কথায় কার্যকারণ নীতির লৌকিক মতবাদের দিকটি প্রতিফলিত হয়েছে।