1 Answers

উদ্দীপকে সাহিদা ইয়াসমিনের ছেলের বন্ধুর সাথে দেখা হওয়াকে যুক্তিবিদ্যার ভাষায় বলা যায় এটা আকস্মিকতা। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

এ বিশ্বজগতে আমাদের চারপাশে ঘটে চলেছে নানা ঘটনা। মাঝে মাঝে এসব ঘটনা এমন হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে ঘটে যে আমরা বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ি, যেমন- বাজার করতে গিয়ে এক দোকানে ছেলেবেলার বন্ধুর সাথে দেখা হলে ঘটনার আকস্মিকতায় আমরা অভিভূত হয়ে পড়ি। এমনি অভাবিত ঘটনার আকস্মিকতা আমাদের বিমূঢ় করে দেয়, অনুরূপ ক্ষেত্রে ঘটনাটিকে ব্যাখ্যা করতেও আমরা ব্যর্থ হই। যুক্তিবিদ্যায় 'আকস্মিকতা' কথাটি দুই অর্থে ব্যবহার করা হয়েছে; যথা- ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে।

ব্যাপক অর্থ : “কোনো একটি ঘটনার বা একাধিক ঘটনার সংমিশ্রণেই আকস্মিকতার সৃষ্টি হতে পারে। কারণ যখন আমাদের জানা থাকে না, এমন ঘটনা ঘটে যাওয়াকেই বলা হয় আকস্মিকতা।" এ ধরনের ঘটনাকে আকস্মিক বলার কারণ হচ্ছে, এগুলোকে আমাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। ব্যাপক অর্থে কোনো একটি একক ঘটনাও আকস্মিক হতে পারে।

সংকীর্ণ অর্থ : যুক্তিবিদ মিল সংকীর্ণ অর্থে আকস্মিকতার অর্থ প্রকাশ করতে গিয়ে বলেন, কোনো একক ঘটনা কখনো আকস্মিক বলে বিবেচিত হতে পারে না। একাধিক ঘটনার সংমিশ্রণে কেবল আকস্মিকতার সৃষ্টি হতে পারে। তাই মিলের মতে, দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর যদি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কোনো যুক্তি খুঁজে পাওয়া না যায়, তবে তা হবে আকস্মিকতা।

সুতরাং দেখা যাচ্ছে, যেসব ঘটনা ঘটার কোনো হেতু বা কারণ খুঁজে পাওয়া যায় না, তা-ই হচ্ছে আকস্মিকতা।

4 views

Related Questions