উদ্দীপকে সাহিদা ইয়াসমিনের সাথে যে ঘটনাটি ঘটে তার সাথে সম্ভাবনার সম্পর্ক বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে সাহিদা ইয়াসমিনের সাথে যে ঘটনাটি ঘটে সে ঘটনাটিকে বলা হয় আকস্মিকতা। আকস্মিকতার সাথে সম্ভাবনার সম্পর্ক নিচে বিশ্লেষণ করা হলো-
সাধারণভাবে আমরা জানি, একই কারণ থেকে একই কার্য ঘটে থাকে। কিন্তু প্রাকৃতিক ঘটনাবলির জটিলতার কারণে কখনো কখনো এমন হয় যে একটি কাজ একাধিক কারণ দ্বারা ঘটছে বা ঘটেছে। এমতাবস্থায় বহুকারণবাদ যথার্থভাবে কার্যকারণ নির্ণয়ে বাধা হয়ে দাঁড়ায়। এ রকম অবস্থায় সম্ভাব্যতার নিয়ম বহুকারণবাদজনিত সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করে। ফলে এদিক থেকে সম্ভাব্যতা ও আকস্মিকতার মধ্যে সম্পর্ক লক্ষ করা যায়।
আবার একটি ঘটনার পেছনে যদি বহুকারণের সম্ভাবনা সৃষ্টি হয় এবং ঐ ঘটনার সঙ্গে যদি অন্য কোনো ঘটনার সংযোগ থাকে, তবে সেটা যথাযথভাবে নির্ণয় করার জন্য আকস্মিকতা ও সম্ভাব্যতা একই সাথে কার্যকরী হতে পারে। বস্তুত, আরোহ যুক্তি পদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা। আর আকস্মিকতা ও সম্ভাব্যতার অন্তর্নিহিত উদ্দেশ্যই থাকে ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্কের অংশ খুঁজে বের করা। অবশ্য সরাসরি কার্যকারণ সম্পর্ক উদঘাটন করতে না পারলেও এ দুটি পদ্ধতি কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের সূচনা করে। তাছাড়া আরোেহ যেমন বস্তুগত সত্যতা অর্জনে আগ্রহী, তেমনী আকস্মিকতাও সম্ভাব্যতা ও আরোহের সিদ্ধান্তের বস্তুগত সত্যতা আহরণের প্রাথমিক দিকনির্দেশনা দিয়ে থাকে।
সুতরাং এ দৃষ্টিকোণ থেকে বলা যায়, আকস্মিকতা ও সম্ভাব্যতা এ দুটি পদ্ধতি পরস্পর ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত।