1 Answers
উদ্দীপকে কেয়ার সম্ভাবনার ভিত্তিটি আত্মগত। নিচে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো-
যুক্তিবিদ জেভন্সের মতে সম্ভাব্যতা আত্মগত ভিত্তির উপর কোনো একটি ঘটনার সম্ভাব্যতা নির্ভর করে এ ঘটনাটি ঘটবার ব্যাপারে আমাদের বিশ্বাসের মাত্রার উপর। যুক্তিবিদ জেভন্স ও তার সমর্থকদের মতে, সম্ভাব্যতার ভিত্তি আত্মগত। কারণ কোনো একটি ঘটনা সংঘটনের বা কোনো একটি বিশেষ পদ্ধতিতে ঘটনাটি সংঘটনের সম্ভাবনার পরিমাণ নির্ভর করে আমাদের বিশ্বাসের উপর। জেভন্স ও তার সমর্থকদের মতে, বাস্তব জগতে সম্ভাবনা বলে কিছু নেই। সম্ভাবনা সম্পূর্ণভাবে একটি মানসিক ব্যাপার। তাই সম্ভাবনা ও সম্ভাব্যতার মাত্রার বা পরিমাণের পার্থক্য প্রকৃতপক্ষে ব্যক্তির বিশ্বাসের পার্থক্য বৈ আর কিছু নয়। অতএব, সম্ভাব্যতার ভিত্তি আত্মগত বা বিষয়ীগত।
জেভন্সের আত্মগত ধারণার সমর্থন পাওয়া যায় যুক্তিবিদ ল্যাপ্লাস, কিনস, মরগান প্রমুখের বক্তব্যে। তারা 'সম্ভাব্যতা' বিষয়টি ব্যক্তির বিশ্বাসের পরিমাণ বলে উল্লেখ করেছেন। কারণ কোনো ঘটনা বা বিষয়ের পক্ষে সাক্ষ্য-প্রমাণ যদি বেড়ে যায়, তাহলে ঘটনার সম্ভাব্যতা সম্পর্কে মানুষের বিশ্বাস বেড়ে যায়। বিপরীতভাবে, সাক্ষ্য-প্রমাণ কমে গেলে সম্ভাব্যতার বিষয়ে মানুষের বিশ্বাস কমে যায়। কাজেই ব্যক্তিগত বিশ্বাস- অবিশ্বাসের তারতম্য থেকেই সম্ভাব্যতার ভিত্তি সূচিত হয়।