1 Answers

সাধারণভাবে আমরা জানি, একই কারণ থেকে একই কার্য ঘটে থাকে। কিন্তু প্রাকৃতিক ঘটনাবলির জটিলতার কারণে কখনো কখনো এমন হয় যে একটি কাজ একাধিক কারণ দ্বারা ঘটছে বা ঘটেছে। এমতাবস্থায় বহুকারণবাদ যথার্থভাবে কার্যকারণ নির্ণয়ে বাধা হয়ে দাঁড়ায়। এরকম অবস্থায় সম্ভাব্যতার নিয়ম বহুকারণবাদজনিত সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করে। যেমন উদ্দীপকে চারজনের সাথে দেখা হওয়াকে যেমন আকস্মিকতা বলা হয়, তাদের মধ্যে দেখা নাও হতে পারতো যা সম্ভাবনা বলা হয়। আবার দেখা হলেও তারা একসঙ্গে মুখোমুখি নাও হতে পারতো। কিংবা রিয়াজ ও পূর্ণিমা যখন দোকানে ঢুকলো তখন প্রিয়াংকা ও তার স্বামী দোকানে নাও থাকতে পারতো। এসব কার্য ও কারণ সংঘটিত হতে পারতো যা সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ। আবার এমনও হতে পারে প্রিয়াংকা তার স্বামীর সাথে দার্জিলিং থাকে এটা পূর্ণিমা জানতো। তাই তারা এখানে বেড়াতে আসার সুবাদে তাদের খোজ খবরও নিতে পারে। এভাবে বিভিন্নভাবে কার্য-কারণ নির্ণয় করে সম্ভাবনার সাথে আকস্মিকতার সাদৃশ্য দেখানো যায়।

5 views

Related Questions