1 Answers
উদ্দীপক অনুসারে রহমান ও সোলায়মান সাহেবের মাছ সংরক্ষণের পদ্ধতির মধ্যে রহমান সাহেবের পদ্ধতিটি উত্তম।
সোলায়মান সাহেব মাছে ফরমালিন নামক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছ সংরক্ষণ করেন। আর রহমান সাহেব লবণের দ্রবণ ব্যবহার করে মাছ সংরক্ষণ করেন।
ফরমালিন এক ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা মৃতদেহ সংরক্ষণ কাজে ব্যবহৃত হয়। কিন্তু বর্তমানে মাছ বহুদিন ধরে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করলে গলায় জ্বালাপোড়া, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রংকাইটিস ও নিউমোনিয়া রোগ হয়। দীর্ঘদিন ফরমালিনযুক্ত খাবার গ্রহণ করার ফলে মানুষের অকালমৃত্যু ঘটতে পারে।
অন্যদিকে রহমান সাহেব লবণের দ্রবণ ব্যবহার করে মাছ সংরক্ষণ করেন যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। সোলায়মান সাহেব যেহেতু ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাছ সংরক্ষণ করেন তাই তার পদ্ধতিটি উত্তম নয়।
পরিশেষে বলা যায়, স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন 'রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাদ্য সংরক্ষণ পদ্ধতি সঠিক নয়। সেক্ষেত্রে প্রাকৃতিক সংরক্ষক দ্রব্যর ব্যবহার অধিক উপকারী।