1 Answers
উদ্দীপকে কমতি বাজারে বেলাল সাহেব মাছ-মাংস বেশি পরিমাণে কিনে আনলেন। পরদিন বেলাল সাহেবের পরিবারে 'ফুড পয়জনিং' দেখা দিল এবং সবাইকে হাসপাতালে ভর্তি করতে হলো। দেখা গেল হাসপাতালে ডাক্তার সবাইকে স্যালাইন দিলে ভালো থাকে, স্যালাইন খুলে ফেললে আবার অসুস্থতা বেড়ে যায়।
এখানে বেলাল সাহেবের পরিবারে 'ফুড পয়জনিং' আবিষ্কার কার্যকারণ সম্পর্ক প্রমাণের অন্বয়ী পদ্ধতি নির্দেশ করে। 'অন্বয়' শব্দের অর্থ হলো 'মিল'। যুক্তিবিদ জে. এস. মিল প্রবর্তিত কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের পরীক্ষণাত্মক পদ্ধতির প্রথম পদ্ধতি হলো অন্বয়ী পদ্ধতি। এই পদ্ধতিতে কতগুলো দৃষ্টান্ত নিরীক্ষণ করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। 'অন্বয়ী' পদ্ধতির প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে মিল বলেন, যদি আলোচ্য ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তে একটি ঘটনা সাধারণভাবে সামঞ্জস্যশীল বা মিল থাকে, তাহলে ঐ সামঞ্জস্যশীল বা মিলপূর্ণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ অথবা কার্য হবে। যেমন : বেলাল সাহেবের কমতি বাজারে মাছ-মাংসের দাম কম। কারণ এগুলো পচা ছিল। যার ফলে ফুড পয়জনিং দেখা দেয়। এখানে পচা হলো কারণ, আর দাম কম হলো তার কার্য।
ব্যতিরেকী পদ্ধতি সম্পর্কে মিল বলেন, "যদি আলোচ্য বস্তু বা ঘটনাটির উপস্থিতির একটি দৃষ্টান্ত এবং অনুপস্থিতির একটি দৃষ্টান্তের একটি ঘটনা ব্যতিরেকে বাকি সব বিষয়েই মিল থাকে। যে ঘটনাটি মিল থাকে না সেটি প্রথম দৃষ্টান্তে যদি উল্লেখ থাকে, তাহলে যে ঘটনাটির জন্য দুটির মধ্যে পার্থক্য সেটি আলোচ্য বস্তু বা ঘটনার কারণ বা কার্য।” উদ্দীপকে স্যালাইন না থাকা অসুস্থতা বৃদ্ধির কারণ। কেননা, ডাক্তার আছে, হাসপাতাল আছে; উভয় অবস্থাতেই পার্থক্য কেবল স্যালাইন।