1 Answers

উদ্দীপকে অধ্যাপক কামাল সাহেব বাজারে গিয়ে দেখলেন মানুষের ভিড় বেশি এবং চাল, ডাল, সবজি ও মাছের দাম চড়া। অন্য আরেক দিন বাজারে গিয়ে দেখলেন মানুষের ভিড় কম এবং চাল, ডাল, সবজি ও মাছের দামও কম। এখানে কার্যকারণ সম্পর্ক প্রমাণের সহপরিবর্তন পদ্ধতি নির্দেশ করে। 'সহপরিবর্তন' শব্দটির অর্থ পারস্পরিক পরিবর্তন। কারণের সাথে কার্যের পরিবর্তন হলো সহপরিবর্তন। দুটি ঘটনা একসাথে পরিবর্তিত হলে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে আমরা অনুমান করি। একটি ঘটনার পরিবর্তনের সাথে সাথে যদি অন্য ঘটনাটিও পরিবর্তন হয় তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। যেমন : উদ্দীপকে কামাল সাহেব বাজারে গিয়ে দেখলেন যেদিন মানুষের ভিড় বেশি, সেদিন জিনিসপত্রের মূল্য বেশি। আবার যেদিন মানুষের ভিড় কম, সেদিন জিনিসপত্রের দামও কম। সুতরাং আমরা বলতে পারি, মানুষের ভিড়ই জিনিসপত্রের দাম উঠা-নামার কারণ। এখানে মানুষের ভিড় হলো 'কারণ', আর দাম উঠা-নামা হচ্ছে 'কার্য'।

5 views

Related Questions