1 Answers

উদ্দীপকে খলিল সাহেবের ঘটনাটি সম্পর্কে প্রতিবেশীদের মনোভাবে কার্যকারণ সম্পর্ক প্রমাণের ব্যতিরেকী পদ্ধতির কাকতালীয় অনুপপত্তির প্রতিফলন ঘটেছে।

ব্যতিরেকী পদ্ধতি নিরীক্ষণের উপর প্রতিষ্ঠিত হলে তাতে কাকতালীয় অনুপপত্তি দেখা দেয়। যেমন: আকাশে ধূমকেতু উদয়ের পরপরই দেশের রাজা মারা গেলেন; সুতরাং ধূ মকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। এ যুক্তিটি নিরীক্ষণের মাধ্যমে প্রণীত হয়েছে এবং এতে একটি সদর্থক ও একটি নঞর্থক দৃষ্টান্তের উল্লেখ আছে। যুক্তিটি অনুসারে আকাশে যখন ধূমকেতু অনুপস্থিত ছিল, তখন রাজার মৃত্যুও অনুপস্থিত ছিল। তারপর যখন আকাশে একটি ধূমকেতু উপস্থিত হলো, তখন রাজার মৃত্যুও উপস্থিত হলো। এর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে, ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। কিন্তু প্রকৃতপক্ষে ধূমকেতুর উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। সুতরাং যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি দেখা দিয়েছে।

অনুরূপভাবে, উদ্দীপকে খলিল সাহেব তার মায়ের সাথে উচ্চৈঃস্বরে কথা বলার কিছুদিন পর হঠাৎ স্ট্রোক করেন এবং তার প্যারালাইসিস হয়। প্রতিবেশীরা এর কারণ হিসেবে খলিলের মায়ের সাথে উচ্চৈঃস্বরে কথা বলাকে দায়ী করে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত ঘটনার সাথে স্ট্রোকের কোনো কার্যকারণ সম্পর্ক নেই। সুতরাং যুক্তিটিতে ব্যতিরেকী পদ্ধতির কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।

5 views

Related Questions