1 Answers

উদ্দীপকের বাবুল সাহেবের মায়ের ব্যাখ্যার কার্যকারণ সম্পর্ক প্রমাণে ব্যতিরেকী পদ্ধতির অনুপপত্তি ঘটেছে।

ব্যতিরেকী পদ্ধতি হলো পরীক্ষণের পদ্ধতি। পরীক্ষণের সাহায্যেই এ পদ্ধতির দৃষ্টান্ত সংগ্রহ করা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে পরীক্ষণ কার্য চালানো সম্ভব হয় না। ফলে এ পদ্ধতিতে নিরীক্ষণের আশ্রয় নিতে হয়। কিন্তু নিরীক্ষণ অনেক ক্ষেত্রে ভ্রান্ত হতে পারে। এর ফলে অনুপপত্তি ঘটে। উদ্দীপকে ব্যতিরেকী পদ্ধতির যে অনুপপত্তির দৃষ্টান্তের প্রতিফলন ঘটেছে তা হলো- “একজন রোগী নতুন স্থানে যাওয়ার পরপরই তার রোগ সেরে গেল। সুতরাং নতুন স্থানের আবহাওয়াই তার রোগমুক্তির কারণ।" উদ্দীপকের বাবুল সাহেব দীর্ঘদিন যাবৎ কাশি রোগে ভুগছিলেন। অনেক ঔষধ সেবন করেও তিনি আরোগ্য লাভ করতে পারেননি। কিন্তু যেইমাত্র তিনি গ্রামের বাড়িতে গেলেন বিশুদ্ধ, নির্মল আবহাওয়ার প্রভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন। তাই বাবুল সাহেবের মা তার রোগমুক্তির জন্য আবহাওয়া বা স্থান পরিবর্তনকেই প্রধান কারণ মনে করলেন।

সুতরাং বলা যায়, উদ্দীপকে 'নতুন আবহাওয়াই রোগমুক্তির কারণ।'- এই অনুপপত্তি ঘটেছে।

4 views

Related Questions