1 Answers
উদ্দীপকে জহিরদের এলাকায় মোবাইলের দাম কমার সাথে চাহিদা বৃদ্ধির সম্পর্কটিকে কার্যকারণ সম্পর্ক প্রমাণের 'ব্যতিরেকী পদ্ধতি'র মাধ্যমে প্রমাণ করা যায়।
জে. এস. মিল প্রবর্তিত পরীক্ষণমূলক পদ্ধতির অন্যতম একটি হলো ব্যতিরেকী পদ্ধতি। মূলত অন্বয়ী পদ্ধতির সমস্যাগুলো দূর করার মানসে মিল (Mill) ব্যতিরেকী পদ্ধতির অবতারণা করেন।
ব্যতিরেকী পদ্ধতির অর্থ হচ্ছে পার্থক্যের পদ্ধতি। এ পদ্ধতি মাত্র দুটি উদাহরণের মধ্যে সীমাবদ্ধ; এদের একটিতে আলোচ্য ঘটনা এবং তার সাথে অপর একটি অবস্থা উপস্থিত থাকে। দৃষ্টান্ত দুটির মধ্যে অনেক দিক দিয়েই মিল থাকে; শুধু একটি বিষয়ে পার্থক্য থাকে। আর তা হলো, আলোচ্য ঘটনা এবং একটি অবস্থার উপস্থিতি ও অনুপস্থিতি। এদিকে লক্ষ রেখে উভয়ের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা হয়।
উদ্দীপকে জহিরদের এলাকায় অন্য পারিপার্শ্বিক অবস্থা আগের মতো থাকলেও মোবাইলের দাম কমে যাওয়ায় তাদের এলাকায় মোবাইলের চাহিদা বেড়ে যায়। তাই জহিরের মনে হয়েছে- দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ এক্ষেত্রে একটিতে আলোচ্য ঘটনা এবং তার সাথে অপর একটি অবস্থা উপস্থিত হয়েছে।
সুতরাং বলা যায়, ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে উদ্দীপকের ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায়।