1 Answers
উদ্দীপকে খুশির নিরীক্ষণে কার্যকারণ সম্পর্ক প্রমাণের অন্বয়ী পদ্ধতির বিশেষ একটি অসুবিধার প্রতিফলন ঘটেছে। আর তা হলো- অন্বয়ী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক থেকে সহঅবস্থান সম্পর্ক পৃথক করা যায় না।
কারণ ও কার্য পরস্পর অপরিবর্তনীয় ঘটনা। কারণ সবসময় অপরিবর্তনীয়ভাবে কার্যের পূর্ণগামী হয় এবং কার্য সবসময় অপরিবর্তনীয়ভাবে কারণের অনুগামী হয়। কিন্তু দুটি ঘটনাকে সবসময় একসাথে ঘটতে দেখলেই যে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকবে এমন কোনো কথা নেই। তারা সহঅবস্থিত বস্তুও হতে পারে; যেমন: বিদ্যুৎ ও বজ্রধ্বনি। এ ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই; আছে শুধু সহঅবস্থানের সম্পর্ক। তাই এ দুটি ঘটনা একে অপরের কারণ বা কার্য নয়; বরং এরা উভয়ে অপর একটি ঘটনা থেকে উদ্ভূত। সেটি হচ্ছে মেঘের ঘর্ষণ।
উদ্দীপকে খুশি যতবারই কামারের বাড়ি যায় ততবারই লক্ষ করে, লোহায় আঘাত করলে প্রথমে আগুন জ্বলে, পরে শব্দ হয়। তাই সে মনে করে; শব্দটি আগুনের অনুগামী। বাস্তবে এ ঘটনার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, বরং আছে শুধু সহঅবস্থানের সম্পর্ক। সুতরাং এ দুটি ঘটনা একে অপরের কারণ বা কার্য নয়।
সুতরাং উদ্দীপকে খুশির নিরীক্ষণে অন্বয়ী পদ্ধতির আলোচ্য অসুবিধাটিই প্রতিফলিত হয়েছে।