1 Answers

উদ্দীপকের ঘটনায় কার্যকারণ সম্পর্ক প্রমাণের যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে।

কারণ যৌথ পদ্ধতি অনেক সময় কোনো গুপ্ত কারণের সম্ভাবনায় বানচাল হয়ে যায়। নিরীক্ষণের সাহায্যে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব নয়। কাজেই সদর্থক ও নঞর্থক দৃষ্টান্ত সংগ্রহের সময় কোনো প্রয়োজনীয় বিষয় হয়তো আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারে; ফলে অনিরীক্ষণ অনুপপত্তি দেখা দিতে পারে। যেমন: কলেজের অধ্যক্ষ যখনই খেলার মাঠে উপস্থিত থাকেন, তখনই কলেজ ফুটবল দল খেলায় জয়লাভ করে এবং যখনই তিনি মাঠে অনুপস্থিত থাকেন, তখনই কলেজ দল খেলায় পরাজয়বরণ করে। সুতরাং কলেজের অধ্যক্ষই জয়-পরাজয়ের কারণ। এ যুক্তিটি নিরীক্ষণের উপর নির্ভরশীল; তাই এর মধ্যে নিরীক্ষণের কিছু ত্রুটি লক্ষণীয়। বাস্তবে অধ্যক্ষের উপস্থিতি ও অনুপস্থিতির সাথে জয়-পরাজয়ের কোনো কারণ নেই। দলের জয়-পরাজয় নির্ভর করে দলের সামগ্রিক প্রচেষ্টা এবং নিজেদের দল ও বিপক্ষ দলের তুলনামূলক শক্তির উপর। কিন্তু এখানে এ প্রয়োজনীয় দিকটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করা হয়নি তাই এতে প্রয়োজনীয় অবস্থাবলির অনিরীক্ষণ ঘটেছে। 

অনুরূপভাবে বিশ্বকাপে বাংলাদেশ দলের জয়-পরাজয়ের জন্য প্রধানমন্ত্রীর উপস্থিতি ও অনুপস্থিতিকে প্রধান কারণ হিসেবে নির্ণয় হলো যৌথ পদ্ধতির অনিরীক্ষণ অনুপপত্তির সদৃশ। কারণ এখানেও প্রয়োজনীয় দিকটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করা হয়নি।

5 views

Related Questions