1 Answers

উদ্দীপকে ডাঃ 'ক' এর ওটিতে প্রবেশ করার প্রযুক্তি হলো ফিঙ্গারপ্রিন্ট এবং গবেষক 'খ' এর কক্ষে প্রবেশ করার প্রযুক্তি হলো ভয়েস রিকগনিশন যা বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্ভুক্ত। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্সের দুটি শাখা।

ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বহুল পরিচিত একটি বায়োমেট্রিক্স ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব হতে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এই পদ্ধতি ব্যবহারে খরচ খুবই কম। শনাক্তকরণে খুব কম সময় লাগে এবং সফলতার হার প্রায় শতভাগ।

অন্যদিকে ভয়েস রিকগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ঐ ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়। এ পদ্ধতি সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য হলেও এর সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। ভয়েস নকল করে সহজে ধোকা দেওয়া যায়।

উপরোল্লিখিত বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট যে ফিঙ্গারপ্রিন্ট ও ভয়েস রিকগনিশন প্রযুক্তির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি বেশি উত্তম।

5 views

Related Questions