1 Answers
উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স এবং গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো বায়োইনফরমেটিকস। এই দুই প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণ নিচে দেওয়া হলো-
১. বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। অন্যদিকে বায়োইনফরমেটিকস হলো ফলিত গণিত, তথ্যবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাগুলো ব্যবহার করে সমাধান করার প্রযুক্তি।
২. বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য (যেমন- ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, কণ্ঠস্বর, হাতের ছাপ ইত্যাদি) বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। অন্যদিকে বায়োইনফরমেটিকস বায়োলজিক্যাল ডেটা এ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিয়রি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে।
৩. কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। অন্যদিকে মলিকুলার জেনেটিক্স-এর ভিজ্যুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়োইনফরমেটিকস পদ্ধতি ব্যবহৃত হয়।
৪. বায়োমেট্রিক্স প্রযুক্তিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে, পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে বৈধতা বিবেচনা করা হয়। অন্যদিকে বায়োইনফরমেটিকস বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং A- পুনরাবৃত্তিমূলক তথাসমূহের সংরক্ষণে সহায়তা করে। প্যাটার্ন রিকগনিশন এবং অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা যায়।
৫. বায়োমেট্রিক্স প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি। অন্যদিকে বায়োইনফরমেটিকস অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তি।