1 Answers

উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির আওতায় ফরমায়েশ দিতে মি. রফিক ফ্যাক্স ব্যবহার করেন যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বৃদ্ধি করে। ফ্যাক্স হলো এক ধরনের ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন যন্ত্র। এ যন্ত্রের সাহায্যে স্ক্যান্ড ও প্রিন্টেড কোনো সংবাদ, তথ্য, চিত্র, নকশা, চার্ট, ফর্মুলা ইত্যাদি সহজে ও নির্ভুলভাবে মূহূর্তের মধ্যে দূরবর্তী স্থান প্রেরণ করা হয়।

উদ্দীপকে মি. রফিক বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে যেয়ে পণ্যের ধরন, মান, মূল্য ইত্যাদি জেনে তা থেকে একটি তুলনামূলক চিত্র তৈরি করেন। তারপর বাছাইকৃত দু-তিনটা কোম্পানির নিকট আরও অধিক জানতে ফ্যাক্স-যোগে বার্তা পাঠান। এর ভিত্তিতে তিনি একটি কোম্পানির নিকট ফ্যাক্স এর মাধ্যমে ফরমায়েশ প্রেরণ করেন। তিনি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেন ফলে পণ্য পেতে দশ দিনের বেশি সময় লাগে না। এক্ষেত্রে ফ্যাক্স আধুনিক যোগাযোগ ব্যবস্থার সর্বাপেক্ষা জনপ্রিয় ও ব্যাপক ব্যবহৃত একটি কৌশল। ফ্যাক্স টেলিফোনের সাহায্যে প্রেরকের ফ্যাক্স হতে প্রাপকের ফ্যাক্সে লিখিত সংবাদ, ছবি, গ্রাফ, চার্ট ইত্যাদি হুবহু কপি প্রেরণ করে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির আওতায় মি. রফিক ফরমায়েশ লিখে ফ্যাক্সযোগে পাঠিয়েছেন, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আরও বৃদ্ধি করেছে।

4 views

Related Questions