1 Answers

কার্য উৎপাদনের ক্ষেত্রে সদর্থক ও নঞর্থক শর্ত বিদ্যমান। সদর্থক শর্তের উপস্থিতির কারণে কার্য সংঘটিত হয় এবং নঞর্থক শর্তের অনুপস্থিতির কারণে কার্য সংঘটিত হয়। উভয় শর্ত এখানে অপরিহার্য। সদর্থক শর্তের অনুপস্থিত ও নঞর্থক শর্তের উপস্থিত কার্য সংঘটিত হতে দেয় না। তাই প্রত্যক্ষভাবে সদর্থক এবং পরোক্ষবাবে নঞর্থক শর্ত দায়ী। যেমন উদ্দীপকে আমরা জানতে পারি যে জিয়াদ নামের এক শিশু কূপে পড়ে মারা গেছে। এখানে মৃত্যু হচ্ছে কার্য এবং কূপে পড়ে যাওয়া হচ্ছে কারণ। কারণ কোনো সরল ঘটনা নয়, এটি জটিল ঘটনা। তাই কারন সদর্থক ও নঞর্থক শর্তের যোগফল।

এখানে নঞর্থক শর্তগুলো হলো- আরও উন্নত প্রযুক্তির ব্যবহার ও দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ। শিশু অন্ধকার কূপে পড়ে যাওয়ার পর তাকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারেনি, আলোর ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা করতে পারেনি শুধু উন্নত প্রযুক্তির অভাবে। উন্নত প্রযুক্তি শিশু জিয়াদকে মৃত্যু ও অন্ধকার কূপ থেকে জীবিত উদ্ধারে সক্ষম হতো। সুতরাং উন্নত প্রযুক্তির অনুপস্থিতি জিয়াদের অন্যতম মৃত্যুর কারণ। আবার, দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হওয়াও শিশু জিয়াদের মৃত্যুর কারণ। বিকেলে কূপের মধ্যে পড়ে যায় এবং কিছুক্ষণ পর উদ্ধার তৎপরতা চালিয়ে যদি তাকে উদ্ধার করা হতো তবে তার মৃত্যু হতো না। কিন্তু একদিন পর তাকে উদ্ধার করা হয়। অর্থাৎ এখানে যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হতো তবে সে হয়তো বেঁচে যেতো। সুতরাং, আমরা বলতে পারি যে দ্রুত কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ অনুপস্থিত ছিল।

4 views

Related Questions