1 Answers

উদ্দীপকে সদস্যদের নতুনভাবে বেঁচে থাকার জন্য সমবায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমশ্রেণির কতিপয় ব্যক্তি নিজেরা নিজেদের সহযোগিতা করার জন্য সমবায় সমিতি গড়ে তোলে।

উদ্দীপকে সমবায় সমিতির সঞ্চিতি তহবিলই সদস্যদের নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখাল-এ উক্তির সাথে আমি একমত। কারণ সমুদ্র উপকূলীয় খেপুপাড়ার জেলেরা নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গড়ে তোলে। তারা সমিতি থেকে অর্জিত আয়ের ১৮% বাধ্যতামূলক সঞ্চিতি তহবিলে রেখে বাকি অংশ ভাগ করে নেয়।

উপকূলীয় অঞ্চল হওয়ায় ঘূর্ণিঝড় মহাসেন তাদের মাছ শিকার করার জাল ও ট্রলার ভাসিয়ে নিয়ে যায়। এমন অবস্থায় তারা তাদের সমবায় সমিতির সঞ্চিতি তহবিলে জমাকৃত অর্থ দিয়ে মাছ ধরার জন্য জাল ও ট্রলার ক্রয় করে ক্ষতি পুষিয়ে নিয়ে আবার মাছ শিকার শুরু করেন।

সুতরাং বলা যায়, সমবায় সমিতির সঞ্চিতি তহবিলের জমাকৃত অর্থ সদস্যদের নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখাল।

5 views

Related Questions