1 Answers
উদ্দীপকে খেপুপাড়ার জেলেদের সমবায় সমিতিটি সহযোগিতার নীতিকে প্রাধান্য পেয়েছে।
নীতি হলো এমন একটি প্রতিষ্ঠিত নির্দেশক, যা সবার নিকট গ্রহণযোগ্য ও অবশ্য পালনীয়।
উদ্দীপকে পটুয়াখালীর খেপুপাড়ার ৪৫ জন জেলে এক সাথে মিলে তাদের নিজেদের সহযোগিতা করার জন্য একটি সমবায় সংগঠন গড়ে তোলে। তারা কখনো যদি মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো দুর্ঘটনা ঘটে তবে উক্ত সমবায় সমিতি থেকে তারা সমস্যা সমাধান করতে পারে। সমিতি তার অর্জিত মুনাফার একটি অংশ পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যেই সঞ্চিতি তহবিলে জমিয়ে রাখে, যা ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারে। এক্ষেত্রেও মহাসেনের ক্ষতির পর সমিতির সদস্যরা তাই করেছে।
উপরে উল্লিখিত বিষয় বিবেচনা করে বলা যায়, খেপুপাড়ার জেলেরা তাদের গড়ে তোলা সমবায় সমিতিতে সহযোগিতার নীতি প্রাধান্য পেয়েছে। عد