1 Answers
উদ্দীপকে উল্লিখিত সমিতির উদ্দেশ্যভিত্তিক প্রকৃতি হলো বহুমুখী সমবায় সমিতি।
একাধিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গঠিত সমবায় হলো বহুমুখী সমবায়। এ সমবায় একত্রে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে।
উদ্দীপকে দেখা যায়, মায়ানীর কৃষকরা ধানের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করে উক্ত সমিতির মাধ্যমে কৃষকদের উন্নত বীজ সরবরাহের পাশাপাশি বিপণনে সহায়তা ও প্রয়োজনে গৃহ নির্মাণে ঋণ প্রদান করে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সমিতির উদ্দেশ্যভিত্তিক প্রকৃতি হলো বহুমুখী সমবায় সমিতি।
4 views
Answered