1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি তথা ইভ টিজিং ঘটার কারণ হলো ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা প্রথার অনুপস্থিতি। নারীর মান-সম্মান ও ইজ্জত-আবুর রক্ষাকবচ হলো পর্দা। ইভ টিজিং এর অন্যতম কারণ হলো- নিয়ন্ত্রণহীন আকাশ সংস্কৃতি। স্যাটেলাইট টেলিভিশনে নগ্নদৃশ্য দেখে সমাজের তরুণ ও যুবকেরা মেয়েদের সাথে এ ধরনের আচরণ করে। ইভ টিজিং এর অন্যান্য কারণের মধ্যে রয়েছে সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং নারীকে পণ্য ও ভোগ্যবস্তু হিসেবে উপস্থাপন করা। নারীর অশ্লীল পোশাক ও চলাফেরা, সন্তানের নৈতিক শিক্ষার প্রতি মাতা-পিতার অসচেতনতা, অসৎসঙ্গ, মাদকাসক্তি, বেকারত্ব ও অশিক্ষা, লিঙ্গ বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থাপনা, ইভ টিজিং বিরোধী স্বতন্ত্র আইন না থাকা, শিক্ষা ব্যবস্থায় সুস্থ চরিত্র গঠন উপযোগী কারিকুলাম না থাকা, যথাযথ ধর্মীয় শিক্ষার অভাব ইত্যাদি। ইসলামে দেওয়া নারী অধিকার প্রতিষ্ঠিত না থাকায় এবং নারীর প্রতি শ্রদ্ধাবোধের অভাবেই ইভ টিজিং হচ্ছে। উপরিউক্ত বিষয়সমূহই ইভ টিজিং ঘটার অন্যতম কারণ।