1 Answers
উদ্দীপকের আশরাফ মিয়া শস্য সংগ্রহের সময় গাছের গোড়ার কিছুটা উপরে কেটে সেই অবশিষ্টাংশ কিছুদিন মাঠে রেখে দেন।
বর্ষার সময়ে জমিতে বৃষ্টির পানি প্রবাহিত হয়। ফলে উপরিভাগের উর্বর মাটি ক্ষয় হয়ে পানির সাথে মিশে অন্যত্র চলে যায়। এভাবে মাটি ক্ষয় হওয়ার ফলে জমির উর্বরাশক্তি বিনষ্ট হয় এবং জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। ফসল কর্তনের সময় গাছের গোড়ার দিকের কিছুটা অংশ জমিতে রেখে দিলে বৃষ্টির পানি সরাসরি যেতে পারে না বরং জমিতে থাকা গাছের গোড়া পানির সরাসরি প্রবাহে বাধা প্রদান করে থাকে বলে ভূমিক্ষয় হয় না। তাছাড়া গাছের গোড়ার অংশ পচে জমিতে জৈব পদার্থ যোগ করে ফসলের উৎপাদন বৃদ্ধি করে।
এ সকল কারণে আশরাফ 'মিয়া ফসল কর্তনের সময় গাছের গোড়ার দিকের কিছুটা অংশ জমিতে রেখে দিতেন।
5 views
Answered