1 Answers
উদ্দীপকের আশরাফ মিয়া জমি বা ক্ষয়ের হাত থেকে রক্ষা করার কৌশল অবলম্বন করেন।
ফসল কাটার সময় শিকড়সহ তুলে আনলে শিকড়ের চারপাশের মাটি আলগা হয়ে যায়। এতে করে ভূমিক্ষয়ের প্রতি সে মাটি সংবেদনশীল হয়ে পড়ে। এ ব্যবস্থা রোধ করার জন্য ফসলের গোড়া উপড়ে না ফেলে কিছু অংশসহ মাঠে বা ক্ষেতে রেখে আসা উচিত। জমি থেকে ফসল সংগ্রহের সময় গোড়া উপড়িয়ে না ফেলে কিছু অংশ রাখলে বৃষ্টির পানি মাটিকে সরাসরি আঘাত করতে পারে না। ফলে গাছের গোড়া পানির প্রবাহে বাধা সৃষ্টি করে বলে ভূমিক্ষয় হয় না। এতে করে মাটির উর্বরতা সংরক্ষিত থাকে। এছাড়াও গোড়া পচে জমিতে জৈব পদার্থ যোগ করে। ফলে মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়।
তাই বলা যায়, কৃষির উন্নয়নে আশরাফ মিয়ার গৃহীত কার্যক্রমটি যথার্থ।
4 views
Answered