1 Answers

উদ্দীপকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্থানীয় কৃষকদেরকে নিয়ে কৃষক সভার আয়োজন করে থাকেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে সভা করে থাকেন, যা কৃষক সভা নামে পরিচিত। মূলত ফসল চাষাবাদ মৌসুম শুরুর আগে কৃষকদের নিয়ে কৃষক সভা করা হয়।

কৃষক সভায় গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সব কৃষক অংশগ্রহণ করতে পারেন। এই সভার মাধ্যমে সব ধরনের তথ্য একে অন্যের মধ্যে আদান-প্রদান করতে পারেন। কৃষক সভার মাধ্যমে কৃষি তথ্য ও সেবা বিস্তৃত করার পাশাপাশি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা যায়। এছাড়া কৃষকদের হঠাৎ কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে কৃষক সভা করে এর সমাধান দেওয়া হয়। কৃষক সভার মাধ্যমে কৃষকদের মধ্যে অভিজ্ঞতা, তথ্য ও মতবিনিময় হয়। ফলে জ্ঞান ও তথ্যে দুর্বল কৃষকদের জ্ঞান এবং কাজে স্পৃহা বাড়ে। কৃষি কর্মকর্তাদের প্রদত্ত পরামর্শ ও প্রযুক্তি প্রদর্শনের ফলে কৃষকদের জ্ঞান ও তথ্য আরও সমৃদ্ধ হয়। বিশ্বের কৃষিনির্ভর দেশসহ বাংলাদেশে এই কৌশল ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

কৃষক সভার মাধ্যমে একদিকে যেমন কৃষকরা লাভবান হন অন্যদিকে কৃষি বিভাগ খুব সহজে তাদের কাছে আসা নতুন প্রযুক্তি কৃষকদের কাছে পৌছে দিতে পারে। তাই বলা যায়, কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবা প্রাপ্তির একটি কার্যকর কৌশল হলো কৃষক সভা।

5 views

Related Questions