1 Answers
শীতকালীন তাপমাত্রার প্রভাবে শাকসবজির ফলন হ্রাসজনিত ক্ষতি এড়াতে সম্প্রসারণ অধিদপ্তর সঠিক জাত, সঠিক সময়ে চাষাবাদ, আন্তঃ পরিচর্যা সঠিকভাবে করার পরামর্শ দেয়। শাকসবজির অঙ্কুরোদগম, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, অঙ্গজ বৃদ্ধি এবং ফুল ও ফল ধারণের জন্য নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। পূর্বপ্রস্তুতি ও যথাযথ ব্যবস্থাপনা না থাকলে প্রতিকূল পরিবেশে ফসলের ফলন ব্যাপকভাবে হ্রাস পায়।
ভালো ফলন পাওয়ার পূর্বশর্ত হলো আবহাওয়া ও ঋতু অনুযায়ী ফসলের জাত নির্বাচন। এছাড়া সঠিক সময়ে চাষাবাদ না করে বিলম্বে বা আগে রোপণ করলেও প্রয়োজনীয় তাপমাত্রা ও উপযুক্ত পরিবেশের অভাবে উদ্ভিদের বৃদ্ধি ও শারীরতাত্ত্বিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং ফলন কমে যায়। শাকসবজি চাষের ক্ষেত্রে অতিরিক্ত শৈত্য বা অতিরিক্ত তাপমাত্রার ক্ষতিকর প্রভাব হতে উদ্ভিদকে রক্ষার জন্য যেসব পরিচর্যার প্রয়োজন যে বিষয়গুলোর ওপর সম্প্রসারণ অধিদপ্তর গুরুত্ব আরোপ করেন।
পরিশেষে বলা যায়, শীতকালীন শাকসবজি হতে কাঙ্ক্ষিত ফলন পেতে সম্প্রসারণ অধিদপ্তরের গৃহীত পদক্ষেপসমূহ অত্যন্ত কার্যকর।