1 Answers
হারুন HIV সংক্রমণের পরে তাকে সবাই একঘরে করে দেয়।
মুক্তি নামে একটি সরকারি সংগঠন এলাকার মানুষকে সচেতন করার জন্য কাজ করে। বাংলাদেশের সরকার ১৯৮৫ সালে জাতীয় AIDS 'কমিটি গঠন করে। এ কমিটি বিভিন্ন সংস্থা গঠন করে জনগণকে এলাকাভিত্তিকভাবে তত্ত্বাবধানে বিগত শতাব্দীর নব্বই দশক থেকে কাজ করছে। সেই লক্ষ্যে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, তথ্য পুস্তিকা, বক্তব্য, পোস্টারের মাধ্যমে AIDS প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা যায়।
বাংলাদেশের সরকার ১৯৯৭ সালে AIDS ও যৌনরোেগ বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও অনুমোদন করে। নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করার লক্ষ্যে ২০০২ সালে এ বিষয়ে আইন পাস করা হয়।
এসকল কর্মকাণ্ডের মাধ্যমে সরকার AIDS 'প্রতিরোধেও সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।
4 views
Answered