1 Answers

সাবিহার ছেলে রিকেট রোগে আক্রান্ত। দেহে ভিটামিন ডি এর অভাব হলে অন্ত্রের মধ্যে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ কমে যায়। ফলে শিশুদের হাড় ঠিকমত বৃদ্ধি পায় না এবং গঠন অস্বাভাবিক হয়। একে রিকেট বলে। এ রোগের লক্ষণগুলো নিচে আলোচনা করা হলো-

১. হাড়ের গঠন ও আকৃতি অস্বাভাবিক হয়। পায়ের লম্বা হাড় ধনুকের মতো বেঁকে যায়।

২. শিশুর মাংসপেশি শিথিল ও দুর্বল হয়ে পড়ে। 

৩. দাঁত গঠনে দেরি হয়। শিশু ভীরু ও অস্থির প্রকৃতির হয়। 

৪. মেয়ে শিশুদের কোমরের হাড় ঠিকমত বাড়ে না। 

৫. ভিটামিন ডি এর অভাবে মাথার খুলি বড় হয়ে যায়। 

৬. পায়ের কব্জি, হাঁটু ও পায়ের গোড়ালির হাড় মোটা হয় এবং জোড়াগুলো ফুলে ওঠে। 

৭. বুকের পাঁজরের হাড়গুলো একটির ভেতর অন্যটি ঢুকে যায়। বিকৃত পাজরের জন্য ফুসফুসের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

উপরিউক্ত লক্ষণগুলো ভিটামিন ডি এর অভাবে দেখা যায়।

4 views

Related Questions