1 Answers
সাবিহার কর্মটি স্পষ্টই শিরক।
শিরক অর্থ অংশীদার সাব্যস্ত করা। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলে।
উদ্দীপকে সাবিহাকে তার স্বামী মন্তব্য করে যা বলেছে তা যথার্থ। কেননা মহান আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা দেন না। মহান আল্লাহর গুণ ও ক্ষমতায় আর কোনো অংশীদার নেই। আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাই আল্লাহ না চাইলে কোনো পীর বাবার ক্ষমতা নেই কাউকে সন্তান দেওয়ার। আর একারণেই মহান আল্লাহর কাছেই সবকিছু চাইতে হবে। তাঁর হাতেই আমাদের ভালো-মন্দ, চাওয়া- পাওয়ার সবকিছু রয়েছে। আর একথাই উদ্দীপকে সাবিহার স্বামী তার মন্তব্যে বলতে চেয়েছেন।
পরিশেষে বলা যায়, মহান আল্লাহ সকল ক্ষমতার মালিক। তাঁর হাতেই মানুষের সবকিছু নিয়ন্ত্রিত হয়। তাই কোনো পীর বাবার কাছে না গিয়ে মহান আল্লাহর কাছেই ফিরে আসতে হবে এবং যা কিছু তাঁর কাছেই চাইতে হবে।