1 Answers

জনাব ইরফান তার সন্তানদের সূরা আত-তীনের বক্তব্যের আলোকে বোঝালেন।

সূরা আত-তীনের ৪, ৫ ও ৬নং আয়াতে বলা হয়েছে- “নিশ্চয় আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নস্তরে। কিন্তু তারা ব্যতীত, যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে। তাদের জন্য তো রয়েছে অশেষ পুরস্কার।" জনাব ইরফানের বক্তব্যে উক্ত আয়াতগুলোর প্রতিধ্বনি শোনা যায়।

জনাব ইরফানের সর্বশেষ বক্তব্য হলো- "অসৎ কর্ম করলে মানুষ পশুর থেকেও নিম্নস্তরে নেমে যায়।” তার এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসৎ কর্ম মানুষের আত্মাকে কলুষিত করে। ফলে তার কাছে মন্দ কাজই ভালো লাগে। অন্যায় কাজ করে সে আনন্দ লাভ করে। তার বিবেকবুদ্ধি লোপ পায়, তার পাশবিক সত্তা শক্তিশালী হয়ে ওঠে। তার কর্মকান্ড এতটাই নীচু ও ঘৃণ্য হয়, যা পশুর মধ্যেই দেখা যায়। অর্থাৎ অসৎকর্ম মানুষকে পশুতে পরিণত করে। তাই অসৎ কর্ম থেকে বিরত থাকা দরকার। তা না হলে মানুষের মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হবে এবং পাশবিকতা বিস্তার ঘটবে।

 

4 views

Related Questions