1 Answers
কমিশনার জাফর সাহেবের চরিত্রে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.)-এর আদর্শ ফুটে উঠেছে। কারণ তিনি তাঁর পুত্র আবু শাহমাকে মদপানের দায়ে বেত্রাঘাত করেছিলেন।
পুলিশ অফিসার মহোদয়ের বক্তব্যটি হলো- জাফর সাহেবের মতো সচেতন অভিভাবক তৈরি হলে আমরা সহজেই সমাজকে মাদকমুক্ত করতে পারব। তার এ বক্তব্যটি তাৎপর্যপূর্ণ।
আমাদের বর্তমান সমাজ মাদকে সয়লাব। মাদকের মরণনেশায় যুবসমাজে ধ্বংসের দ্বারপ্রান্তে। এজন্য সন্তানের প্রতি অভিভাবকের সচেতনতার অভাব অনেকাংশে দায়ী। অভিভাবকগণ যদি সচেতনভাবে সন্তানের প্রতি নজর রাখেন, তাহলে তারা মাদকের আগ্রাসনের শিকার হয় না। যদি কেউ কোনোভাবে মাদকের নেশায় আসক্তও হয়ে যায়, তাহলে অভিভাবক জানতে পারলে তাকে সংশোধনের জন্য নিজেই শাস্তির ব্যবস্থা করতে পারেন। নতুবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করতে পারেন। অর্থাৎ মাদকমুক্ত সমাজ গঠনের জন্য অভিভাবককে অবশ্যই সচেতন হতে হবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। যেমনটি করেছেন হযরত উমর (রা.)। ঠিক তেমনই করেছেন উদ্দীপকের পৌর কমিশনার জাফর আহমদ।