1 Answers

জনাব হামিদের কর্মকান্ডে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর আদর্শ প্রতিফলিত হয়েছে।

হযরত উসমান (রা.) আরবদের শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণের পর তাঁর সম্পদ অকাতরে মানবসেবা ও ইসলামের জন্য ব্যয় করেছেন। তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) দিয়ে একটি কূপ কিনে তা ওয়াক্ফ্ফ করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে প্রচুর খাবার বিতরণ করেন। ব্যক্তিগত খরচে মসজিদে নববির সম্প্রসারণ করেন। তাবুক যুদ্ধে ১০০০০ হাজার মুজাহিদের ব্যয়ভার একা বহন করেন এবং এক হাজার উট দান করেন। এমনিভাবে হযরত উসমান (রা.) তাঁর দানের হস্ত সর্বদা উন্মুক্ত রাখেন।

জনাব হামিদও একজন দানশীল ব্যক্তি। তিনি নিজ অর্থ ব্যয়ে গ্রামের লোকদের জন্য একটি বড় পুকুর খনন করে দেন। মুসল্লিদের সুবিধার জন্য গ্রামের মসজিদটি সম্প্রসারণ করে দেন। তার এসব কাজে হযরত উসমান (রা.)-এর আদর্শেরই হুবহু প্রতিফলন দেখা যায়।

4 views

Related Questions