1 Answers
জনাব 'ক' এর মাধ্যমে রাষ্ট্রের সরকার নামক উপাদানটি প্রতিফলিত হয়েছে।
রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। সরকার পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে। এ তিন বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। উদ্দীপকের জনাব 'ক' শাসন বিভাগের প্রতিনিধিত্ব করছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অতএব নিশ্চিতভাবে বলা যায়, জনাব 'ক' এর মাধ্যমে রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান সরকারকেই নির্দেশ করা হয়েছে।