1 Answers

জনাব মানিকের মধ্যে একজন সফল উদ্যোক্তার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার গুণটি প্রতিফলিত হয়েছে। 

ব্যবসায় উদ্যোগ নিলেই সব সময় সফলতা আসে না। এক্ষেত্রে ব্যর্থতাও আসতে পারে। তাই একজন উদ্যোক্তা তার ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেন। এরপর ভুলগুলো সংশোধন করে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। এতে তার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা থাকে। 

উদ্দীপকের জনাব মানিক পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ায় পশুপালনের কথা ভাবেন। এক্ষেত্রে অনেক সমস্যার কথা জেনেও তিনি সাহস করে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। কিছুদিন পরই তার ফার্মের দু'টি গাভি মারা যায়। কিন্তু তিনি ফার্মটি বন্ধ না করে একজন পশু চিকিৎসক নিয়োগ দেন। পরবর্তীতে তিনি সফলতা লাভ করেন। এক্ষেত্রে জনাব মানিক তার গাড়ি দু'টি মারা যাওয়ায় বুঝতে পারেন, যে একজন পশু চিকিৎসক নিয়োগ দেওয়া দরকার। এভাবে তিনি সমস্যার সমাধান করেন। সুতরাং, জনাব মানিকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার দিকটি এখানে ফুটে উঠেছে।

6 views

Related Questions