1 Answers

আক্কাসের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের ক্ষমতা গুণটি প্রকাশ পেয়েছে।

 উদ্যোক্তার সফলতা ও ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে তার মধ্যে বিদ্যমান গুণাবলির ওপর। যে কাজে ঝুঁকি বেশি, সে কাজ থেকে আয়ের সুযোগও বেশি থাকে। তাই উদ্যোক্তারা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়ে সফল হওয়ার চেষ্টা করেন। 

উদ্দীপকের আক্কাস যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি তাদের পারিবারিক জমিতে সবজি চাষ শুরু করেন। বন্ধুরা এ ব্যবসায়ের ঝুঁকির কথা বলে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। কিন্তু বন্ধুদের পরামর্শ শুনে আক্কাস থেমে যাননি। আক্কাস জানেন তার ব্যবসায়ে ঝুঁকি আছে। তবুও ব্যবসায় শুরু করেছেন। তার ঝুঁকি নেওয়ার মানসিকতা আছে বলে তিনি এটি করতে সাহস করেছেন। সুতরাং বলা যায়, আক্কাসের মধ্যে 'ঝুঁকি গ্রহণের ক্ষমতা' বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।

5 views

Related Questions