1 Answers

বাঁধন বাবুর মধ্যে স্বামী বিবেকানন্দের নারীশিক্ষার গুরুত্ব অনুধাবন করার গুণটি লক্ষ করা যায়।

মহাপুরুষ স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন। তিনি ছিলেন অগাধ পান্ডিত্যের অধিকারী। নারীশিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্বামী বিবেকানন্দ নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উদ্দীপকের বাঁধন বাবুর মাঝে স্বামী বিবেকানন্দের এ গুণটিই লক্ষ করা যায়। তিনি তার এলাকায় একটি বালিকা বিদ্যালয় ও একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করার মাধ্যমে এটিই প্রকাশ করেছেন। বিবেকানন্দ নারী-স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারীশিক্ষাকে তিনি সর্বান্তঃকরণে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীর উল্লেখ করে তিনি বলেছেন- সেই যুগে নারীরা যদি এত শিক্ষালাভ করতে পারে, তাহলে এ যুগের নারীরা পারবে না কেন? তাঁর মতে যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। 'নারীদের অবস্থার উন্নতি না করে বিশ্বের মঙ্গলসাধন করা সম্ভব নয়। কোনো পাখি একটি ডানা নিয়ে উড়তে পারে না।' এমনকি অধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদাদেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন।

5 views

Related Questions