1 Answers

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ "মুকুন্দের সমাজসেবায় যেন স্বামী বিবেকানন্দের আর্দশেরই প্রতিফলন ঘটেছে মন্তব্যটি যথার্থ।”

মেধাবী ছাত্র মুকুন্দ ছাত্রজীবন শেষে সমাজ সেবায় মনোনিবেশ করে। সারা ভারত ঘুরে মানুষের দুঃখ দুর্দশা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার চিত্র দেখে কষ্ট পান। তাই নারীদের শিক্ষার জন্য তিনি নানা কর্মকাণ্ড শুরু করেন। কারণ যে জাতি নারীদের সম্মান দেয় না, সে জাতি কখনো বড় হতে পারে না। স্বামী বিবেকানন্দও নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। নারী শিক্ষাকে তিনি জোরের সঙ্গে সমর্থন করতেন। বৈদিক যুগের মৈত্রেয়ী, গার্গী প্রমুখ বিদুষী নারীদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, "সেই যুগে নারীরা যদি এত শিক্ষা লাভ করতে পারে, তাহলে এ যুগের নারীরা তা পারবে না কেন?” তার মতে, যে জাতি নারীদের সম্মান দেয় না সে জাতি কখনো বড় হতে পারে না। এমনকি আধ্যাত্ম সাধনায় নারীরা যাতে সুযোগ পায় এবং এগিয়ে আসে তার জন্য তিনি সারদা দেবীর পরিচালনায় নারীদের জন্য একটি মঠ প্রতিষ্ঠারও পরিকল্পনা করেছিলেন। 

তাই বলা যায় যে, উদ্দীপকের "মুকুন্দের সমাজ সেবায় স্বামী বিবেকানন্দের আদর্শেরই প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions